ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

২০২৮ অলিম্পিকে ক্রিকেট ভেন্যুর নাম ঘোষণা

যুক্তরাষ্ট্রে পশ্চিমাঞ্চলীয় শহর পোমোনাতে লস এ্যাঞ্জেলস অলিম্পিক গেমসের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে। গেমসের ভেন্যু সম্পর্কে ঘোষণা দিতে গিয়ে এলএ২৮ আয়োজক কমিটি জানিয়েছে প্রায় এক দশকেরও বেশী সময় পর অলিম্পিকে প্রথমবারের মত ক্রিকেটকে স্বাগত জানাবে ওয়েস্ট কোস্ট।

এ সম্পর্কে গেমস আয়োজক কমিটি তাদের ঘোষনায় বলেছে, ‘ক্রিকেট (টি২০) বিশ্বব্যপী একটি জনপ্রিয় ইভেন্ট যা ২০২৮ অলিম্পিকে অন্তর্ভূক্ত হয়েছে। ক্রিকেট আয়োজনের জন্য পোমোনার ফেয়ারগ্রাউন্ডে অস্থায়ী ভিত্তিতে একটি ভেন্যু নির্মাণ করা হবে।’

লস এ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটে পুরুষ ও নারী বিভাগে ছয়টি দল অংশ নিবে। প্রায় ১২৮ বছর পর অলিম্পিকে আবারো ফিরেছে বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা ক্রিকেট।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এলএ২৮’র এই ঘোষণাকে স্বাগত জানিয়ে চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ‘যদিও ক্রিকেট বিশ্বজুড়ে দারুন জনপ্রিয় একটি খেলা, সে কারণে অলিম্পিকে আবারো এটা ফিরে আসাটাই স্বস্তির বিষয়। আকর্ষণীয় টি২০ ম্যাচের মাধ্যমে অবশ্যই নতুন নতুন দর্শক ক্রিকেটের প্রতি আগ্রহী হবে। আইসিসির পক্ষ থেকে আমি এলএ২৮’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসাথে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এলএ২৮’এ ক্রিকেটের সফলতার জন্য আইওসির সাথে আইসিসি সর্বাত্মক সহযোগিতা করবে।’

এর আগে প্রাথমিক পরিকল্পনা ছিল নিউইয়র্কে ক্রিকেট ম্যাচগুলো আয়োজনের। এই শহরেই গত বছর টি২০ বিশ্বকাপের আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু পরবর্তীতে যাচাই বাছাই করে এলএ২৮ ক্যালিফোর্নিয়ায় এই ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার

২০২৮ অলিম্পিকে ক্রিকেট ভেন্যুর নাম ঘোষণা

আপডেট সময় ০৯:১৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫