ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

সরিষাবাড়ীতে চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার ৯

সরিষাবাড়ী : বিভিন্ন অপরাধে পুলিশি অভিযানে গ্রেপ্তার নয়জন আসামি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্ধ থাকা আলহাজ জুটমিলে মূল্যবান যন্ত্রপাতি চুরির অভিযোগে চোর চক্রের সক্রিয় পাঁচজন সদস্য, তিনজন জুয়াড়ি ও ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে থানা সরিষাবাড়ী থানা পুলিশ। ১০ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- চোরচক্রের সদস্য সরিষাবাড়ী পৌরসভার মাইজবাড়ী এলাকায় সুন্দর আলীর ছেলে সাজ্জাদ হোসেন স্বচ্ছ, একই এলাকার রাসেল মিয়ার ছেলে রাজ মিয়া, সোহেল চাকলাদারের ছেলে সূর্যা চাকলাদার, চাঁদ শিমলা গ্রামের নুরুল হকের ছেলে কামাল হোসেন ও মহাদান ইউনিয়নের ফরিদ পাঠানের ছেলে সনি পাঠান, জুয়াড়িরা হলেন পৌরসভার আব্দুল জব্বারের ছেলে মামুনুর রশিদ, দুদু মিয়ার ছেলে ছানোয়ার হোসেন ও হযরত আলীর ছেলে মজনু মিয়া। এছাড়া চাপারকোনা গ্রামের তাজিন মিয়া নামের একজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চোর চক্রের সক্রিয় সদস্যরা বন্ধ থাকা আলহাজ জুটমিলের বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে আসছিল। ১০ এপ্রিল দিবাগত রাতে জুট মিলের ভেতরে ঢুকে মেশিনের লোহার তৈরি প্রায় ২০ পিস পিনিয়াম চুরি করে নিয়ে যায়। এসব পিনিয়ামের বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করে। অপরদিকে পৃথক অভিযানে তিনজন জুয়াড়ি ও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া এ প্রতিবেদককে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার নয়জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে ১১ এপ্রিল শুক্রবার বিকালে আদালতে মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

সরিষাবাড়ীতে চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার ৯

আপডেট সময় ০৭:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫