ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নিউইয়র্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ শিশুসহ নিহত ৬

নিউইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ শিশুসহ ৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৫ জন স্পেনের নাগরিক এবং অপরজন ছিলেন পাইলট। বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদন এই খবর জানিয়েছে।

নিউইয়র্ক থেকে ‘সিনহুয়া’ এই খবর জানায়।

১০ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে এই দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি ম্যানহাটনের আশপাশের আকাশে প্রায় ১৫ মিনিট ধরে উড়ছিল বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারটি পানিতে আংশিকভাবে ডুবে আছে এবং জরুরি কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

নিউইয়র্ক পুলিশ জানায়, নিউজার্সির উপকূল ধরে যেতে জর্জ ওয়াশিংটন ব্রিজ এলাকায় বাঁক নেওয়ার পরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। পরে দ্রুতই জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থলেই চার জন মারা যান। বাকি দু’জন মারা যান হাসপাতালে নেওয়ার পর।

এদিকে, হেলিকপ্টার দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস।

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

নিউইয়র্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ শিশুসহ নিহত ৬

আপডেট সময় ০৯:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫