ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ছাগল ও অর্থ সহায়তা পেলেন ৩০ জন হতদরিদ্র

দেওয়ানগঞ্জ : সুবিধাভোগীদের ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান।ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে হতদরিদ্র ও ভিক্ষুকদের পুনর্বাসন ও কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। ১৭ মার্চ সোমবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন ভিক্ষুক ও হতদরিদ্রের মাঝে তিনটি করে ছাগল এবং খাদ্য সংগ্রহের জন্য নগদ টাকা বিতরণ করা হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান।

ইউএনও মো. আতাউর রহমান বলেন, সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আপনাদের পশুপালনের জন্য ছাগল বরাদ্দ করেছে। এই ছাগলগুলো লালন-পালন করলে আপনারা অল্প দিনেই স্বাবলম্বী হতে পারবেন। আপনাদের আর কষ্ট করতে হবে না। ছাগলের খাদ্য সংগ্রহের জন্য নগদ অর্থও বরাদ্দ করা হয়েছে। আপনারা সবাই যত্ন সহকারে ছাগল পালন করবেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে ছাগল ও অর্থ সহায়তা পেলেন ৩০ জন হতদরিদ্র

আপডেট সময় ১১:২৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫