ঢাকা ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ইসলামপুরে গৃহবধূর লাশ উদ্ধার

জামালপুরের ইসলামপুর উপজেলায় মৌসুমী আক্তার কুমিলা (২৫) নামের গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ। ৫ মার্চ বুধবার উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রিরচর বালিয়ামারী গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ স্থানীয় বাহার আলীর স্ত্রী।

জানা গেছে, ৫ মার্চ চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রিরচর বালিয়ামারী গ্রামে বসতঘরের বাঁশের আড়ার সাথে ওই গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের কারণে ওই গৃহবধূর মনে দীর্ঘ দিন ধরে অশান্তির জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে পরিবারের স্বজনেরা ধারণা করছেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, মৌসুমী আক্তার কুমিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণে সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তার পরিবারের পক্ষ থেকে কেউ থানায় কোন অভিযোগ করেননি।

জনপ্রিয় সংবাদ

সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব

ইসলামপুরে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫