ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক

শরিফপুরে বাসের ধাক্কায় অটোযাত্রী নিহত, বাসে আগুন

জামালপুর : বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত রাজিব পরিবহনের বাস। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি এলাকায় যাত্রীবাহী রাজিব পরিবহনের বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক আবুল কাশেম (৩৫) নিহত এবং তিনজনযাত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় যাত্রীবাহী ওই বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ২ মার্চ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহত আবুল কাশেম স্থানীয় হরিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ির মোড়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালকসহ চারজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে অটোচালক আবুল কাশেম মারা যান। বাকি তিনজনের অবস্থার অবনিত হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

দুর্ঘটনার অনেক পরে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনস্থলে যায়। ততক্ষণে যাত্রীবাহী বাসটি পুড়ে ছাই হয়ে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।  অপরদিকে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় বাস মালিক সমিতি, বাস শ্রমিক ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা ও শ্রমিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

এদিকে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে ২ মার্চ দুপুরে জামালপুর পৌরসভার পুরাতন ফেরিঘাট এলাকায় সড়কে বাস দাড় করিয়ে সড়ক অবরোধ করে বাস মালিক, চালক ও শ্রমিকেরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে এক ঘন্টা পর বাস মালিক, চালক ও শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

এ ব্যাপারে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় দু:খ প্রকাশ করে বলেন, দুর্ঘটনা ঘটলে আইনগত পদক্ষেপ নিতে হবে। কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মারা বাসটিতে অগ্নিসংযোগ করেছে। যে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। বাসে অগ্নিসংযোগকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেও দুর্বৃত্তদের গ্রেপ্তার করা না হলে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে অবরোধ কর্মসুচি দেওয়া হবে। মহাসড়কে অটোরিকশার কারণে বাস চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনা ঘটে, তাই অটোরিকশা নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বাংলারচিঠিডটকমকে বলেন, শরিফপুরে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন আরও তিনজন। এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক

শরিফপুরে বাসের ধাক্কায় অটোযাত্রী নিহত, বাসে আগুন

আপডেট সময় ০৩:০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫