ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : ওয়ারেছ আলী মামুন

জামালপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা। ছবি: বাংলারচিঠিডটকম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, পতিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে অস্থিতীশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করছে। ১৭ বছর রাজপথে সংগ্রাম করেছি, জেল, জুলুম, হামলা-মামলা সমস্ত কিছুর মোকাবেলা করে স্বৈরাচার পতন করেছি। আগামীদিনে এই দেশের ভবিষ্যতের প্রয়োজনে আওয়ামী লীগের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের সকল মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামালপুর জেলা মৎস্যজীবী দল আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।

বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন আরও বলেন, পতিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কারণে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে। তারেক রহমানকে অন্যায়ভাবে আজ্ঞাবহ আদালতে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৮ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। অসংখ্য বিএনপির নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে দীর্ঘদিন জেল খানায় রাখা হয়েছিল। সেদিন মৎস্যজীবী দলের নেতাকর্মীরাও রেহাই পায়নি।

তিনি বলেন, আমরা সমস্ত কিছুর মোকাবেলা করে স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলন করেছি। গত ৫ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ও তার দিকনির্দেশনায় বিএনপির সমর্থন ও অংশগ্রহণের মধ্যদিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুখানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ক্ষমতার মসনদ ছেড়ে। আজকে স্বৈরাচারমুক্ত আমরা একটি বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে আগামীদিনে একটি স্বপ্নের বাংলাদেশের দিকে নিয়ে যেতে হবে। আগামীদিনে দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে এটাই আমাদের প্রত্যাশা।

জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি হাজী আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব আলী, জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, শহর মৎস্যজীবী দলের সভাপতি বহুলুল মজনু ও সাধারণ সম্পাদক জিবরাঈল হোসেন প্রমুখ।

আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ১০:৩৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫