ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ: ২৮ ফেব্রুয়ারি ফাইনালে লড়বে ময়মনসিংহ ও জামালপুর

জামালপুর : ময়মনসিংহ ও জামালপুর জেলা দলের খেলা। ছবি : বাংলারচিঠিডটকম

ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের দুটি খেলা ২৬ ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় বিজয়ী হয়েছে নেত্রকোনা জেলা দল। বিকালে অপর খেলায় বিজয়ী হয়েছে জামালপুর জেলা দল। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বেলা আড়াইটায় ফাইনাল খেলায় মুখোমুখী হবে জামালপুর ও ময়মনসিংহ জেলা দল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ময়মনসিংহ জোনের এই ফুটবল লিগ আয়োজন করে।

২৬ ফেব্রুয়ারি দুপুরে দিনের প্রথম খেলায় নেত্রকোনা জেলা দল ১-০ গোলে পরাজিত করেছে শেরপুর জেলা দলকে। বিজয়ী নেত্রকোনা জেলা দলের পক্ষে একমাত্র গোলটি করেন লাইলাতুল। ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের লাইলাতুল। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হেলাল উদ্দিন।

একই দিন বিকালে দ্বিতীয় খেলায় জামালপুর জেলা দল ১-০-গোলে পরাজিত করেছে ময়মনসিংহ জেলা দলকে। বিজয়ী জামালপুর জেলা দলের পক্ষে একমাত্র গোলটি করেন সিফাত ঢালি। ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের সিফাত ঢালি। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ সৈয়দ কাশেম।

জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শিশির এ প্রতিবেদককে বলেন, অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের ফাইনাল খেলা ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বেলা আড়াইটায় জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

২৪ ফেব্রুয়ারির প্রতিবেদনটি পড়তে পারেন : অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ : ময়মনসিংহ, জামালপুরের বিজয়

২২ ফেব্রুয়ারি : জামালপুরে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ শুরু

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ: ২৮ ফেব্রুয়ারি ফাইনালে লড়বে ময়মনসিংহ ও জামালপুর

আপডেট সময় ০৯:১৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫