ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় সাভার-আশুলিয়ায় কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা, মজুরি বোর্ড গঠনে স্বস্তি

সাবেক আইজিপি নূর মোহাম্মদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদ

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরা বেগমের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক জাকির হোসেন এই আদেশ দেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে।

সাবেক আইজিপি নূর মোহাম্মদ মোহাম্মদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৫৪২ কোটি টাকা উপার্জন এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলেও খবরে উল্লেখ করা হয়েছে। বিষয়টির সত্যতা খতিয়ে দেখছে দুদুক।

অনুসন্ধান চলাকালে মি. মোহাম্মদ যেন অন্য দেশে চলে যেতে না পারেন, সেজন্যই দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।

সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাবেক আইজিপি নূর মোহাম্মদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৮:৫৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫