ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

ন্যায়বিচার, জবাবদিহিতা ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ যুক্তরাজ্যের মানবাধিকার দূতের

যুক্তরাজ্যের মানবাধিকার দূত ও জাতিসংঘে উপ-স্থায়ী প্রতিনিধি এলেনর স্যান্ডার্স। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের মানবাধিকার দূত ও জাতিসংঘে উপ-স্থায়ী প্রতিনিধি এলেনর স্যান্ডার্স মানবাধিকার, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মৌলিক স্বাধীনতা নিশ্চিতকরণের ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, মানবাধিকার একটি সার্বজনীন বিষয়।

তিনি ৫ ফেব্রুয়ারি বুধবার এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক সেমিনারে বিশেষ বক্তৃতায় বলেন, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অবশ্যই সব মানুষের মানবাধিকার রক্ষা করতে হবে।’ যুক্তরাজ্য সব সময় এই বিষয়ে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব এবং ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন যৌথভাবে ঢাবি’র নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. সায়েমা হক বিদিশা সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, তরুণ প্রজন্ম দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি গণতন্ত্র, ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে একটি সুদৃঢ় রাষ্ট্র গঠনে অবদান রাখার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব ছাত্রদের গণতন্ত্র চর্চায় উদ্বুদ্ধ করবে বলে উল্লেখ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি আশা প্রকাশ করেন যে, এই ল্যাব সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবে।

ব্রিটিশ হাইকমিশনের দ্বিতীয় সচিব ভ্যানেসা বোমন্ট সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক ও রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম সভাপতিত্ব করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র ও গবেষক এবং বিভিন্ন সংস্থার মানবাধিকার কর্মীরা সেমিনারে অংশ নেন।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ন্যায়বিচার, জবাবদিহিতা ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ যুক্তরাজ্যের মানবাধিকার দূতের

আপডেট সময় ০৯:৫১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫