ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

গাজার নিয়ন্ত্রণভার নিতে চান প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়াশিংটনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকা গাজার নিয়ন্ত্রণভার নিবে, খবর এএফপি’র।

ওই সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজার দখল নিয়ে আমেরিকা সেখানকার অবিস্ফোরিত বোমাগুলো থেকে মানুষকে মুক্তি দিবে, পতিত গাজাকে সমান করবে এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরগুলো সরিয়ে ফেলবে। তিনি আরও বলেছেন, আমেরিকা গাজার অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে। যা গাজাতে অসংখ্য চাকরির সুযোগ সৃষ্টি করবে; সেখানে নতুন নতুন বাড়িঘর গড়ে উঠবে। তবে সেইসব বাড়িঘরে কারা ফিরে আসবে সে বিষয়ে ট্রাম্পের বক্তব্য স্পষ্ট না।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, গাজার মানুষের উচিত হবে অন্য দেশে চলে যাওয়া। উপস্থিত নেতানিয়াহু ট্রাম্পের প্রশংসা করে বলেছেন, ট্রাম্পের মত বন্ধু কখনো ইসরাইলের ছিল না।

নেতানিয়াহু আরও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা বিষয়ে পরিকল্পনা ইতিহাস বদলে দিতে পারে। সেজন্য আমাদের উচিত হবে তার পরিকল্পনায় মনোযোগ দেওয়া।

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

গাজার নিয়ন্ত্রণভার নিতে চান প্রেসিডেন্ট ট্রাম্প

আপডেট সময় ০৯:৫৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫