ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম মানিক গ্রেপ্তার

সরিষাবাড়ী : জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার আওয়ামী লীগনেতা আশরাফুল আলম মানিক। ছবি : বাংলারচিঠিডটকম  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নাশকতার মামলায় পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম মানিককে গ্রেপ্তার করেছে জামালপুর গোয়েন্দা পুলিশ। ২ ফেব্রুয়ারি রবিবার জামালপুর সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতার মামলা রয়েছে। এ ঘটনার অভিযোগে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জামালপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বাংলারচিঠিডটকমকে বলেন, আশরাফুল আলম মানিকের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে আশরাফুল আলম মানিককে গ্রেপ্তার করেছে।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম মানিক গ্রেপ্তার

আপডেট সময় ১১:২৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫