ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

সরিষাবাড়ীতে হারানো ফোন পেয়ে খুশি ভুক্তভোগীরা

সরিষাবাড়ী : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ফিরে পাওয়া মোবাইল ফোন সেট মালিকেরা। ছবি : বাংলারচিঠিডটকম

যেকোনো জায়গায় মোবাইল চুরি বা হারিয়ে গেলে তা উদ্ধারে পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছে জামালপুর সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন। আর তথ্য ও প্রযুক্তি মাধ্যমে একেরপর এক হারানো ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছে সরিষাবাড়ী থানা পুলিশ। ২৮ জানুয়ারি দুপুরে জামালপুরের সরিষাবাড়ী থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন।

তিনি আরও বলেন, পুলিশের আইসিটি বিভাগের অভিজ্ঞ কর্মকর্তারা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইলের অবস্থান নিশ্চিত হয়ে তা উদ্ধার করেন। হারানো মাত্রই জিডি বা অভিযোগ দায়ের করলে পুলিশ মোবাইল ফোন উদ্ধারসহ তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলে পুলিশ তাদের সহায়তা করতে প্রস্তুত রয়েছেন।

ভুক্তভোগী আলামিন মিয়া বলেন, ফোন হারানোর পর থানায় একটি সাধারণ অভিযোগ করি। কর্তব্যরত পুলিশ আন্তরিকভাবে সেটি গ্রহণ করেন। এরপর পুলিশের তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফোনটি উদ্ধার করে দিয়েছেন। পুলিশের এ সফলতায় আমরা খুশি। এ সময় চলতি মাসে চুরি ও হারিয়ে যাওয়া ২০টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয় পুলিশ।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া, পুলিশ উপ-পরিদর্শক সাইফুল ইসলাম, মোস্তাক আহমেদসহ মোবাইল ফোনের মালিকেরা উপস্থিত ছিলেন।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে হারানো ফোন পেয়ে খুশি ভুক্তভোগীরা

আপডেট সময় ০৫:৩৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫