‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ – শীর্ষক স্লোগানে জামালপুরের সরিষাবাড়ী যুবজেলায় যুবকদের ভাবনা বিষয়ক উপস্থাপনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার এ টি এম রূহুল আমিন বেগ, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. আসাদুজ্জামান প্রমুখ।
এসময় ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও যুব উদ্যোক্তারা তাদের ভাবনা উপস্থাপন করেন।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 



















