ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

রংপুর জেলা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

এর আগে গেল ২৬ নভেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। সেদিন ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে অনুভূত হওয়া ওই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪২ কিলোমিটার।

এর আগে গেল ২১ নভেম্বর দুপুরের দিকে রংপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছিল। ওই ভূকম্পনের স্থায়িত্ব ছিল ২৭ সেকেন্ড। রংপুর মহানগর থেকে দূরে সদর উপজেলা এলাকায় ঐ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। উৎপত্তিস্থল বিবেচনায় সেটি রংপুরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ঘটনা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.১।

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

আপডেট সময় ১২:২৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪