ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড

মাদকবিরোধী প্রীতি ফুটবল খেলায় জামালপুর ফুটবল একাডেমির জয়

অতিথিবৃন্দের সাথে বিজয়ী জামালপুর ফুটবল একাডেমি দল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বুধবার জামালপুর জিলা স্কুল মাঠে এ প্রীতি ফুটবল খেলার আয়োজন করে জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। খেলায় বিজয়ী হয়েছে জামালপুর ফুটবল একাডেমি দল। এ আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘জীবন একটাই। তাকে ভালোবাসুন। মাদক থেকে দূরে থাকুন।’

বিকাল ৪টায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ইসলামপুর প্রত্যাশা তরুণ সংঘ ও জামালপুর ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে অমীমাংসিত রয়ে যায়। পরে টাইব্রেকারে জামালপুর ২-১ গোলে জয়লাভ করেছে। খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন জাহাঙ্গীর কবির রতন। ধারাভাষ্য দেন ক্রীড়া সংগঠক সোহানুর রহমান। বিপুল সংখ্যক দর্শক এই খেলা উপভোগ করেন। মাঠের চারপাশে মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক ফেস্টুনও বেশ দৃষ্টি কাড়ে।

প্রতিযোগিতার শুরুতেই সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জামালপুর জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ ও জেলা আইন-সহায়তা কর্মকর্তা আল মামুন। জামালপুর জেলা ক্রীড়া কর্মকর্তা আরফিন আক্তার মনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ, সেনাকর্মকর্তা ক্যাপ্টেন মেহেদী হাসান সৌরভ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. নজরুল ইসলাম প্রমুখ।

পরে অতিথিবৃন্দ বিজয়ী ফুটবল টিম জামালপুর ফুটবল একাডেমির ফুটবলারদের হাতে পুরস্কার বিতরণ করেন।

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে

মাদকবিরোধী প্রীতি ফুটবল খেলায় জামালপুর ফুটবল একাডেমির জয়

আপডেট সময় ১০:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪