ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় সাভার-আশুলিয়ায় কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা, মজুরি বোর্ড গঠনে স্বস্তি

বকশীগঞ্জে মেধা যাচাইয়ে বিকেডিএর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিকেডিএর বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ছবি: বাংলারচিঠিডটকম

বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার অ্যাসোসিয়েশন (বিকেডিএ) এর বৃত্তি পরীক্ষা জামালপুরের বকশীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

বিকেডিএ’র বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৩০ নভেম্বর শনিবার সকালে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মেধার লড়াইয়ে অনুষ্ঠিত এই পরীক্ষায় বিকেডিএর আওতাধীন ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্লে শ্রেণি থেকে ৫ম শ্রেণির ৪০১ জন শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা চলাকালীন সময়ে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ন ম মোফাখ্খারুল ইসলাম, রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিক, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, বিকেডিএর ময়মনসিংহ বিভাগীয় পরিচালক কামাল পাশা, বিকেডিএর বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম সোহেল, সানরাইজ এডুকেয়ার একাডেমির অধ্যক্ষ বিএম পাপুল হোসেন, মাহবুব মেহেরুন বিদ্যা নিকেতনের অধ্যক্ষ রিক্তা সাহা-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিকেডিএর আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকেরা। একই সঙ্গে পরীক্ষার প্রশ্ন তৈরির পদ্ধতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বকশীগঞ্জে মেধা যাচাইয়ে বিকেডিএর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪