ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

এম এ রশিদ হাসপাতালে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাল বেসরকারি হাসপাতালের মালিকেরা

জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির মানববন্ধন। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের সর্দারপাড়ায় এম এ রশিদ নামে এক বেসরকারি হাসপাতালে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি। একই সাথে মানববন্ধন থেকে জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে ঘটে যাওয়া হামলার তীব্র প্রতিবাদও জানানো হয়েছে। এসব হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। মানববন্ধনে জেলার বেসরকারি হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

৩০ নভেম্বর শনিবার বেলা ১১টার দিকে শহরের বকুলতলায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পী, এম এ রশিদ হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর ডা. মিজানুর রহমান, শাহ্জামাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান সোহেল, জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২৮ নভেম্বর বৃহস্পতিবার রাত ১২টার দিকে একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ইউনাইটেড ট্রাস্টের এম এ রশিদ হাসপাতালে এসে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে একদল দুর্বৃত্ত। এ সময় দুই কর্মচারীদের মারধর করে তারা। অতর্কিতে হামলা করে দুর্বৃত্তরা হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কক্ষ, অভ্যর্থনা ডেস্ক, বিভিন্ন কাউন্টার, ফার্মেসি, জরুরি বিভাগ, সিটি স্ক্যান, এক্সরেসহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। এতে দুজন কর্মচারী আহত হয়। দুর্বৃত্তরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে সবাইকে ভয়ভীতি দেখায়।

বক্তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে জেলায় সব ধরনের বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে। ইতি মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

এম এ রশিদ হাসপাতালে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাল বেসরকারি হাসপাতালের মালিকেরা

আপডেট সময় ০৬:১৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪