ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জামালপুরে শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উদযাপিত

শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উদযাপন করে ড্যাব জামালপুর জেলা শাখা। ছবি: আসমাউল আসিফ

জামালপুরে শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উদযাপন করা হয়েছে। ২৭ নভেম্বর বুধবার দুপুরে দিবসটি উপলক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসাপাতালে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব জামালপুর জেলা শাখা।

জেনারেল হাসপাতালের ডক্টরস কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব জামালপুরের আহ্বায়ক ডা. আহমদ আলী আকন্দের সভাপতিত্বে সদস্য সচিব ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক ডা. ইসমাইল হোসেন, ডা. এ এ এম তাহের, ডা. এম আর সিদ্দীকী, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহ-সভাপতি মো. আমিনুল হকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় তৎকালীন স্বৈরশাসক এরশাদের গুপ্তবাহিনীর গুলিতে ডা. শামসুল আলম খান মিলন নির্মমভাবে নিহত হন। তার আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলন আরও বেগবান হয় এবং এক ঐতিহাসিক ছাত্র গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ১৫ বছর ধরে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখা আরেক স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে। তাই নিহত ডা. শামসুল আলম খান মিলনের আজ ৩৪তম মৃত্যুবার্ষিকীতে আমাদের নতুন করে শপথ নিতে হবে যেন বাংলাদেশে আর কোন স্বৈরাচার সৃষ্টি না হয়।

পরে হাসপাতাল প্রাঙ্গণে শহীদ মিলনের স্মৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

জামালপুরে শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উদযাপিত

আপডেট সময় ০৬:৪৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪