ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

৯৯৯-এ ফোন, জামালপুরে দুই চাঁদাবাজ গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার সেলিম মিয়া ও মুকুল হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলায় বিধবা খালেদা বেগমের (৭০) বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন দুই যুবক। ভুক্তভোগীর ৯৯৯ নম্বরের ফোন পেয়ে ২৫ নভেম্বর সোমবার রাতে জামালপুর পৌরসভার বগাবাইদ বোর্ডঘর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

গ্রেপ্তার দুই যুবক হলেন জামালপুর পৌরসভার উত্তর কাছারিপাড়া এলাকার তারা মিয়ার ছেলে সেলিম মিয়া (২৮) ও ছনকান্দা উত্তর কুটুরিয়া এলাকার মজিবুর রহমানের ছেলে মুকুল হোসেন (৩০)।

খালেদা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী মারা গেছে প্রায় দশ বছর ধরে। এক ছেলে ও দুই মেয়ে আছে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলেটাও ঢাকায় থাকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাড়িতে আমি আর আমার ছেলের বউ বসবাস করি। বেশকিছু দিন আগে থেকেই কিছু চাঁদাবাজ ৪-৫ লাখ টাকা চাঁদা চেয়ে আসছিল। আমি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা বাড়ির বাউন্ডারি ওয়াল ভাঙতে শুরু করে। কোনো উপায় না পেয়ে ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় জামালপুর সদর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফয়সল আতিক বাংলারচিঠিডটকমকে বলেন, গ্রেপ্তার সেলিম মিয়া ও মুকুল হোসেন বৃদ্ধার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। ২৫ নভেম্বর সোমবার তারা আবারও চাঁদা চাইতে গেলে বৃদ্ধা খালেদা বেগম অস্বীকার করলে তারা দেয়াল ভাঙতে থাকেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খালেদা বেগম বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

৯৯৯-এ ফোন, জামালপুরে দুই চাঁদাবাজ গ্রেপ্তার

আপডেট সময় ০১:৪০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪