ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

দেওয়ানগঞ্জ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

দেওয়ানগঞ্জ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মোতালেব হোসেন খানকে পুনর্বহালের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৮ নভেম্বর সোমবার সকালে দেওয়ানগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র-জনতা, শিক্ষক-কর্মচারীরা এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর আমীর ইসমাইল হোসেন, মুফতি আক্রাম হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সোহেল রানা, জয়নাল আবেদীন, আশিকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, মাদরাসার সাবেক অধ্যক্ষ মো. মোতালেব হোসেন খান মাদরাসার নিয়োগবাণিজ্য, দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে আসছিলেন। তার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের তোপের মুখে পড়ে তিনি ১২ আগস্ট প্রতিষ্ঠানের সভাপতি এবং ইউএনও বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন। দীর্ঘদিন পর তিনি আবারও অধ্যক্ষ পদ পুনর্বহাল রাখার চেষ্টা করছেন।

পরে সাবেক অধ্যক্ষ মোতালেব হোসেন খানের পুনর্বহালের আদেশ প্রত্যাহারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্সের কাছে স্মারকলিপি দেন বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারীরা।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

দেওয়ানগঞ্জ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট সময় ০৬:৩৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪