ঢাকা ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

ইসলামপুরে একটি সরকারি প্রাথমিক স্কুল চলে ভাড়াটে শিক্ষক দিয়ে

রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ভাড়াটিয়া শিক্ষক দিয়ে চলছে পাঠদান। সুবিধামত এসে কয়েক দিনের স্বাক্ষর একবারেই করেন। এ যেন শিক্ষার নামে লুকোচুরি। যেন দেখার কেউ নেই। প্রশাসনের নিকট শিক্ষার গুণগত পরিবেশ ফিরিয়ে আনার দাবি অভিভাবকদের।

জানা গেছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চল নোয়ারপাড়া ইউনিয়নে অবস্থিত ১৯৯০ সালে প্রতিষ্ঠিত রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে ১৫৪ জন শিক্ষার্থীর বিপরীতে তিনজন শিক্ষক কর্মরত রয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরনবী সেতু দিনের পর দিন অনুপস্থিত থাকায় দুজন শিক্ষক দিয়েই চলছে কোন রকম পাঠদান। অভিযুক্ত ওই শিক্ষক প্রতিনিয়তই নিজের কাজে ব্যস্ত থাকায় ভাড়াটিয়া শিক্ষক দিয়ে চুক্তি ভিত্তিক পাঠদান করান। এতে শিক্ষক সংকটে বিদ্যালয়টির শিক্ষা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে।

অভিভাবকদের অভিযোগ, দু’জন সহকারী শিক্ষক থাকলেও ওই শিক্ষক তার নিজের কাজে ব্যস্ত থাকায় একজন ‘ভাড়াটিয়া শিক্ষক’ ক্লাস নিচ্ছে। এতে সরকারি অর্থ যেমন তছরুপ হচ্ছে। অন্যদিকে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। দ্রুত  শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন অভিভাবকেরা।

সরেজমিনে গিয়ে গত সপ্তাহে অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে বিদ্যালয়ে একদিনও পাওয়া যায়নি।

সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও জমিদাতা রেহান আলী বলেন, ২-৩ মাস থেকে তাকে স্কুলে আসতে দেখিনি। ওই শিক্ষককে বিদ্যালয়ে নিয়মিত করতে ব্যর্থ হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট মৌখিক অভিযোগ করেছি। এরপরও কোন প্রতিকার মেলেনি।

নোয়ারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রোমান হাসান বলেন, ওই শিক্ষক বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হয় না। তিনি নিজ কাজে ব্যস্ত থাকেন বলে আমি শুনেছি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা বেগম বলেন, শিক্ষকের এমন কর্মকান্ড প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তৌহিদুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

ইসলামপুরে একটি সরকারি প্রাথমিক স্কুল চলে ভাড়াটে শিক্ষক দিয়ে

আপডেট সময় ০৩:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪