ঢাকা ০১:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

কথিত এনজিও অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের ৬ নারীকর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার ছয় নারী। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ সংস্থা নামের ভুয়া এনজিও’র মুখোশধারী ছয়জন নারী কর্মীকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা পুলিশ। ১৩ নভেম্বর বুধবার বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন বিভ্রান্তিমূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার নারীরা হলেন- মেলান্দহের চাকদহ চরপাড়া ময়দান প্রামাণিকের মেয়ে সাদিয়া (১৮), একই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী হাফিজা বেগম (২৫), শফিকুল ইসলামের স্ত্রী রনিকা আক্তার (২৫), আবু সাইদের স্ত্রী বৃষ্টি আক্তার (২০), লেবু মিয়ার স্ত্রী লাইলী বেগম (৩৫) ও মাইরদ্দিনের স্ত্রী বানেছা বেগম (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার নারীরা অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ সংস্থা নামে ভুয়া এনজিও’র সদস্য সংগ্রহ করতে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় তারা সদস্যদের এক লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার লোভ দেখান। বিষয়টি সন্দেহ হলে ইউনিয়ন পরিষদে তাদেরকে আটক করে রাখে এলাকাবাসী। খবর পেয়ে ইসলামপুর থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছয় নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, গ্রেপ্তার নারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সরকারকে বেকায়দায় ফেলতে আগামী ২৫ নভেম্বর শাহাবাগে অবস্থান কর্মসূচি রয়েছে। এ নিয়ে তারা গোপনে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে জামালপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী

কথিত এনজিও অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের ৬ নারীকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০৬:২২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪