ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

দেওয়ানগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের ক্রেস্ট গ্রহণ করেন সানন্দবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ সালের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক অফিস ২২ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আরিফা আক্তার। সঞ্চালনা করেন মাধ্যমিক সুপারভাইজার সজল ভদ্র।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কলেজ শাখায় শ্রেষ্ঠ হয়েছেন সানন্দবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম।

মাধ্যমিক স্কুল শাখায় শ্রেষ্ঠ হয়েছেন দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ ফজলুল করিম। মাদরাসা শাখায় শ্রেষ্ঠ হয়েছেন বাঘারচর ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক কলেজ শাখায় শ্রেষ্ঠ হয়েছেন দেওয়ানগঞ্জ সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আবু হানিফ। মাদরাসা শাখায় শ্রেষ্ঠ হয়েছেন আমিরুল ইসলাম।

এছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে সানন্দবাড়ী ডিগ্রী কলেজ, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও পুল্যাকান্দী রহমানিয়া দাখিল মাদরাসা।

শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সালমান আরেফিন।

এছাড়া কেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে রহমানিয়া দাখিল মাদরাসার ছাত্র মো. মোতালেব ও দেওয়ানগঞ্জ কামিল মাদরাসার ছাত্রী রাণিয়া বিলকিস।

এছাড়া অন্যান্য বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অতিথিবৃন্দ।

পুরস্কার বিতরণের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, ছাত্র-ছাত্রীদেরকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য এসব মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। যে দক্ষতা পেশাগত জীবনে অনেক কাজে লাগে। এজন্য তিনি বিজয়ী ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের ধন্যবাদ জানান।

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৪৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪