ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

দেওয়ানগঞ্জে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে সীমান্ত এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধের (৬২) মরদেহ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। ১৮ অক্টোবর শুক্রবার সন্ধায় উপজেলার ভারত সীমান্ত এলাকা পাররামরাম ইউনিয়নের ডিগ্রির চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, গত চারদিন ধরে ভারসাম্যহীন ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ডিগ্রির চর মাজার ও বাজারে উদভ্রান্তভাবে ঘোরাফেরা করেছিলেন। ১৮ অক্টোবর শুক্রবার সন্ধায় ডিগ্রির চর প্রাথমিক বিদ্যালয়ে তার লাশ দেখতে পেয়ে থানায় সংবাদ দেওয়া হয়। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, এলাকাবাসীর সংবাদ পেয়ে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এলাকায় কেউ চিনতে পারছেন না। এ ঘটনায় থানায় একটি অপমুত্যু মামলা দায়ের হয়েছে। রাতে তার লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪