ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

ইসলামপুরে দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময়

ইসলামপুর থানা প্রাঙ্গণে দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

শারদীয় দুর্গাপূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জামালপুরের ইসলামপুরে পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার দুপুরে ইসলামপুর থানা প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে দুর্গাপূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মতবিনিময় সভা করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপ কমিটিসহ সকলের সহযোগীতা কামনা করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহর সভাপতিত্বে সভায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুস সবুর মিয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ কর্মকার, ইসলামপুর উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাপস সেন, গুরুদাস পাল প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় উপজেলার ১৫টি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

ইসলামপুরে দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময়

আপডেট সময় ০৩:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪