ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

কারও সাথে অন্যায় আচরণ করা হবে না : চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

জামালপুরে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।ছবি: আসমাউল আসিফ

জামালপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জাতিসংঘকে আমাদের বিচারক, প্রসিকিউশন ও ডিফেন্স সবাইকে প্রশিক্ষণ প্রদান করার জন্য বলেছি। কোর্ট বাংলাদেশে কিন্তু যেহেতু আন্তর্জাতিক আইনের অধীনে কিভাবে বিচার হবে এবং আমাদের অভিজ্ঞতা কম তাই প্রশিক্ষণ প্রয়োজন। যাতে ভবিষ্যতে তোমরাই যেন প্রশ্ন করতে না পারো তোমরা আইন না জেনে বিচার করেছো। বাংলাদেশের সকল নাগরিকের কাছে আমার প্রতিশ্রুতি ও অঙ্গীকার কারও সাথে অন্যায় আচরণ করা হবে না, ন্যায্য আইনগত অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয় তা নিশ্চিত করা হবে, ক্ষুব্ধ হওয়ার কোন কারণ নেই।

২৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে জুরিস্ট ভয়েস আয়োজিত জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যে অপরাধ হয়েছে তা সবার চোখের সামনে হয়েছে, সবকিছুর জলজ্যান্ত প্রমাণ রয়েছে, সকল স্বাক্ষী রয়েছে। বাংলাদেশে সকল মানুষের সামনে সবকিছু হয়েছে। এই বিচার করতে গিয়ে কোন অন্যায়, অনিয়ম, দুর্নীতির সাহায্য নেয়ার প্রয়োজন হবে না। আমরা আশা করছি খুব দ্রুতই বিচারক নিয়োগ দেওয়া হবে। যারা সৎ, দক্ষ, সাহসী, করিগরি বিষয়ে বুঝবেন তাদের যেন বিচারক নিয়োগ দেওয়া হয়।

জুরিস্ট ভয়েসের চেম্বার প্রধান আইনজীবী মোহাম্মদ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ, সাবেক সভাপতি আইনজীবী গোলাম নবী, সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মন্টু, সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী শওকত আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কারও সাথে অন্যায় আচরণ করা হবে না : চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

আপডেট সময় ১১:৩৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪