ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

সরিষাবাড়ী : যুবলীগ নেতার ছুরিকাঘাতে ছাত্রদল নেতা গুরুতর আহত

হাসপাতালে চিকিৎসাধিন রাকিব হাসান। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদলের নেতাকে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

২২ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত ছাত্রদল নেতা রাকিব হাসানকে (২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত রাকিব হাসান মালিপাড়া এলাকার আব্দুল মজিদ মেম্বারের ছেলে ও পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোগলদিঘা ইউনিয়ন যুবলীগের নেতা ফরিদ মিয়া, কহিনূর মেম্বারসহ তার সহযোগীরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নেশা করে প্রকাশ্যে এলাকায় বকাবকি করে দেখে নেয়ার হুমকি দেয়। রবিবার সকালে স্কুল মাঠ এলাকায় কয়েকজন ছাত্রদল কর্মীদের দেখে ফের বকাবকি করতে থাকে। এসময় ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হাসান বকাবকি বন্ধ করে শান্ত থাকার অনুরোধ করে।

এতে যুবলীগ নেতা ফরিদ মিয়া ক্ষিপ্ত হয়ে রাকিবের ওপর হামলা করে পেটে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ ঘটনায় আহতের ভাই রতন মিয়া বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতা রাকিব এ প্রতিবেদককে বলেন, আওয়ামী লীগের শাসন আমলে ফরিদ মিয়া এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়াতো। অহেতুক সাধারণ মানুষের ওপর নির্যাতন করতো। এখনও বিএনপিসহ সাধারণ মানুষকে বকাবকি করে। বকাবকি থেকে বিরত থাকতে নিষেধ করায় সে আমাকে তার হাতে থাকা ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে পেটে আঘাত করে। এ ঘটনায় বিচার দাবি জানান তিনি।

এ ঘটনায় বক্তব্য নেয়ার জন্য অভিযুক্ত যুবলীগ নেতা ফরিদ মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মামুনুর রশীদ ফকির অভিযোগ করে এ প্রতিবেদককে বলেন, স্থানীয় যুবলীগের কর্মীরা এখনও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা ছাত্রদলের এক নেতাকে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরিকাঘাত করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের বিচার দাবি করেন তিনি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সরিষাবাড়ী : যুবলীগ নেতার ছুরিকাঘাতে ছাত্রদল নেতা গুরুতর আহত

আপডেট সময় ১০:০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪