ঢাকা ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে ব্যবসায়ীর ২ লাখ ২৩ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ

দুর্বৃত্তদের হামলায় আহত ব্যবসায়ী শফিকুল ইসলাম সাবু। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শফিকুল ইসলাম সাবু নামে এক ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই ব্যবসায়ীসহ তিনজন আহত হয়েছে। দুর্বৃত্তরা তার কাছ থেকে ২ লাখ ২৩ হাজার টাকাও ছিনতাই করেছে।

এ ঘটনায় ৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় শফিকুল ইসলাম সাবু বাদী হয়ে স্থানীয় আলমগীর হোসেনকে প্রধান আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আহতরা হলেন- উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম সাবু, একই এলাকার সিদ্দিক মিয়া ও আব্দুর রশিদ। আহতদের মধ্যে দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের গুটুর মোড় এলাকায় দীর্ঘদিন ধরে ওষুধ ও বিভিন্ন ডিলারশিপের ব্যবসা করে আসছে শফিকুল ইসলাম। ৮ সেপ্টেম্বর রবিবার রাত ১০টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন শফিকুল ও তার দুই প্রতিবেশী। এসময় তার মোটরসাইকেল থামিয়ে শফিকুল ও তার সঙ্গীদের পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।

এসময় শফিকুল ইসলামের কাছ থেকে ২ লাখ ২৩ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে স্থানীয়রা এগিয়ে আসলে দৌড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

হাসপাতালে চিকিৎসাধীন শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে ফেরার সময় ১০-১৫ জন মোটরসাইকেল থামিয়ে কিছু বুঝে উঠার আগেই অতর্কিত হামলা চালায় স্থানীয় আলমগীর ও তার লোকজন। এসময় কাছে থাকা ব্যবসায়ী কাজের ২ লাখ ২৩ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় বিচার দাবি জানান তিনি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, মসজিদ কমিটির বিষয় নিয়ে মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। টাকা পয়সা নিয়েছে কিনা সেটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে ব্যবসায়ীর ২ লাখ ২৩ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ

আপডেট সময় ১১:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪