ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিবেশ উপদেষ্টার নির্দেশে নির্মম নির্যাতনের শিকার হাতিটি উদ্ধার করলো বন বিভাগ

বাংলারচিঠিডটকম ডেস্ক:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে সম্প্রতি নির্মমভাবে পিটুনির শিকার হওয়া একটি হাতিকে ২৯ আগস্ট বৃহস্পতিবার ভোরে নিয়ন্ত্রণে নিয়েছে বন বিভাগ।

কুমিল্লার দাউদকান্দিতে আহত হাতিটিকে দেবিদ্বারের বাখরাবাদ গ্যাস ফিল্ড এলাকায় শনাক্ত করা হয়। রাতভর প্রচেষ্টার পর মুরাদনগরের সোনাউল্লাহ গ্রাম থেকে হাতিটিকে উদ্ধার করা হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে হাতিটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের সচিব ও প্রধান বন সংরক্ষকের তদারকিতে কুমিল্লার বন বিভাগ ও ভলানটিয়ারদের সহায়তায় হাতিটিকে শনাক্ত করা হয়। মাহুতের (হাতিটির চালক) অসহযোগিতায় পরিস্থিতি জটিল হলেও বৃহস্পতিবার সকালে তাকে আটক করে হাতিটিকে নিয়ন্ত্রণে আনা হয়।

বর্তমানে উদ্ধার টিম হাতিটিকে নিয়ে গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা করেছেন। এছাড়া হাতির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

হাতিটিকে নির্মমভাবে পিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি মন্ত্রণালয় উপদেষ্টার নজরে আসলে তিনি হাতিটিকে জরুরিভিত্তিতে উদ্ধারের জন্য নির্দেশ প্রদান করেন।

উপদেষ্টার নির্দেশনার পর বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, কুমিল্লা বন বিভাগ ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হাতিটিকে উদ্ধার করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ উপদেষ্টার নির্দেশে নির্মম নির্যাতনের শিকার হাতিটি উদ্ধার করলো বন বিভাগ

আপডেট সময় ০৬:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪