ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

কুমিল্লার সেই হাতির ঠাঁই হলো সাফারি পার্কে

বাংলারচিঠিডটকম ডেস্ক:

কুমিল্লায় বেপরোয়া হয়ে উঠার পর হামলা-নির্যাতনের শিকার একটি হাতিকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।

২৯ আগস্ট বৃহস্পতিবার মুরাদনগর থেকে জেলা বন বিভাগের লোকজন হাতিটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার দাউদকান্দি ও মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থানে গত শনিবার থেকে হাতিটি নিয়ে চাঁদা তুলছিল তার সঙ্গে থাকা মাহুত। এক পর্যায়ে হাতিটি হঠাৎ বেপরোয়া হয়ে যায়। এ সময় দাউদকান্দি এলাকার বেশ কয়েকটি দোকানে তাণ্ডব চালায় হাতিটি। পরে নিয়ন্ত্রণে আনতে তিন মাহুত হাতিটিকে আঘাত করতে থাকে। এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির বলেন, হাতি নির্যাতনের বিষয়টি পরিবেশ উপদেষ্টার নজরে আসে। পরে তিনি ওই হাতিটিকে উদ্ধারের নির্দেশ দেন। বৃহস্পতিবার ভোরে স্থানীয়দের সহযোগিতায় মুরাদনগর থেকে হাতিটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার পর গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কুমিল্লার সেই হাতির ঠাঁই হলো সাফারি পার্কে

আপডেট সময় ০৯:৩৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪