ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

আগস্টের ২৮ দিনে দুই বিলিয়ন ডলার ছাড়ালো রেমিট্যান্স

বাংলারচিঠিডটকম ডেস্ক:

সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা, অচলাবস্থা আর শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা থেকে পতন- সব মিলিয়ে এক দুর্যোগময় পরিস্থিতির মধ্য দিয়ে গেছে পুরো দেশ। এ সময়জুড়ে বৈধপথে রেমিট্যান্স পাঠানো এক প্রকার বন্ধ রেখেছিলেন প্রবাসীরা। তবে সরকার পতনের পর রেমিট্যান্স প্রবাহ আবার হু হু করে বাড়তে থাকে। সেই ধারাবাহিকতায় চলতি আগস্ট মাসের ২৮ দিনে অর্থাৎ ২৮ আগস্ট বুধবার পর্যন্ত দেশে বৈধপথে রেমিট্যান্স এসেছে ২০৭ কোটি বা ২ দশমিক ০৭ বিলিয়ন ডলার।

২৯ আগস্ট বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। ২৮ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের এ পরিমাণ দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে যার পরিমাণ ২৪ হাজার ৮০০ কোটি টাকারও বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগস্টের প্রথম ৩ দিন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার। আর ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত সময়ে প্রবাসীরা ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। অর্থাৎ এ সময়ে আগের ৩ দিনের চেয়ে ৪ গুণ রেমিট্যান্স পাঠিয়েছেন তারা। মাসের ২৮ দিন যাওয়ার পর এই সংখ্যা দাঁড়ায় ২০৭ কোটি ডলারে।সূত্র:ইত্তেফাক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আগস্টের ২৮ দিনে দুই বিলিয়ন ডলার ছাড়ালো রেমিট্যান্স

আপডেট সময় ০৯:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪