ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক:

রাশিয়ার একেবারে পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপ উপকূলে ১৮ আগস্ট রবিবার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.০। আঞ্চলিক ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

স্থানীয় জরুরী মন্ত্রণালয় জানায়, এ অঞ্চলের রাজধানী পেত্রপাভলভস্ক-কামচাটস্কিসহ উপকূল বরাবর ভূকম্পনটি অনুভূত হয়।

কামচাটকা অঞ্চলে রাশিয়ার জরুরী মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা টেলিগ্রাম বার্তায় বলেছে, ‘উদ্ধার এবং দমকলকর্মীদেরকে বিভিন্ন ভবন পরিদর্শন করতে দেখা গেছে।’

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার পরপরই ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেত্রপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৯০ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে।

মার্কিন জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র প্রথমে সুনামির হুমকি জারি করলেও পরে তা তুলে নেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় ০৫:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪