ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মেলান্দহে কিশোরী ধর্ষণের মূল আসামি গাজীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মো. নাঈম। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় কিশোরী ধর্ষণের মূল আসামি মো. নাঈমকে (২২) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪ জামালপুর ও র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল ১৩ জুলাই সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে গাজীপুরের বোর্ড বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

মো. নাঈম জামালপুরের মেলান্দহ উপজেলার মহিরামকুল পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

১৪ জুলাই সকালে র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, মো. নাঈম ঢাকায় চাকরি করেন। ভুক্তভোগী কিশোরী প্রতিবেশী হওয়ার সুবাদে তার সাথে প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে নাঈমের। ওই কিশোরীকে বিয়ের আশ্বাস দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে তার বাড়ি থেকে কৌশলে বাইরে নিয়ে গত ২৪ জুন রাত ১১টার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার মহিরামকুল গ্রামের স্থানীয় এক বাঁশঝাড়ের নিচে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে নাঈম। তখন ওই কিশোরী ডাক-চিৎকার করলে আসামি দৌড়ে পালিয়ে যায়। তারপর কিশোরী বাড়ি ফিরে তার মাকে ও পরিবারের লোকজনকে ঘটনাটি বলে। পরবর্তীতে ওই ভুক্তভোগীর মা ৩ জুলাই মেলান্দহ থানায় হাজির হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকে এজাহারভুক্ত আসামি মো. নাঈম গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়। এরই প্রেক্ষিতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প ও র‌্যাব-১ গাজীপুর কোম্পানির যৌথ আভিযানিক দল ১৩ জুলাই সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে জিএমপি গাজীপুর গাছা থানাধীন বোর্ড বাজারের বছির মার্কেটের ইমন ওয়ার্কশপের সামনে থেকে পলাতক আসামি মো. নাঈমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব আরও জানায়, আসামিকে মেলান্দহ থানার মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহে কিশোরী ধর্ষণের মূল আসামি গাজীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৫৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪