ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

লোহিত সাগরে ড্রোন হামলায় বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত : যুক্তরাজ্যের সংস্থা

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ইয়েমেনের কাছে ২৩ জুন রবিবার ভোরে লোহিত সাগরে ড্রোন হামলায় একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি একথা জানিয়েছে।

লোহিত সাগর ও এর আশেপাশের জাহাজগুলো কয়েক মাস ধরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের দ্বারা বারবার আক্রমণের শিকার হয়েছে। হুতিরা গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধের সময় ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে বলে জানিয়ে আসছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, হামলাটি ইয়েমেনের বন্দর শহর হোদেইদা থেকে প্রায় ৬৫ নটিক্যাল মাইল (১২০ কিলোমিটার) পশ্চিমে ঘটেছে। মেরিটাইম ট্রেড অপারেশনস ব্রিটিশ নৌবাহিনী দ্বারা পরিচালিত হয়।

জাহাজটিকে এরিয়াল সিস্টেম দ্বারা আঘাত করা হয়েছে, যার ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সকল ক্রু সদস্য নিরাপদ বলে জানা গেছে। কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত করছে।

২২ জুন শনিবার ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, তারা গত ২৪ ঘন্টায় হুতিদের তিনটি নটিক্যাল ড্রোন ধ্বংস করেছে। তারা হুথিদের বিরুদ্ধে তাদের শিপিং আক্রমণের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

এটি আরও বলেছে, হুতিরা এডেন উপসাগরে তিনটি জাহাজ-বিরোধী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে কোনও আঘাত বা উল্লেখযোগ্য ক্ষতির খবর পাওয়া যায়নি।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

লোহিত সাগরে ড্রোন হামলায় বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত : যুক্তরাজ্যের সংস্থা

আপডেট সময় ০৭:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪