ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী কারাগারে

গ্রেপ্তার শামিম মিয়া। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ১২ জুন বুধবার সকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার শামিম মিয়া উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত তিন বছর আগে উপজেলার পাখিমারা গ্রামের সোলাইমান হোসেনের ছেলে শামিম মিয়ার সাথে একই ইউনিয়নের তারাকান্দি এলাকার দেলোয়ার মিয়ার মেয়ে অর্থি জন্নাতের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে আট মাসের একটি ছেলে সন্তান রয়েছে। মেয়ের সুখের কথা ভেবে বিয়ের সময় শামিমকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও ঘরের ফার্নিচার বাবদ ১ লাখ টাকা দেয় মেয়ের বাবা দেলোয়ার হোসেন। কিন্তু বিয়ের পর থেকে স্বামী শামিম মিয়া স্ত্রী অর্থি জান্নাতকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। আরো যৌতুক দাবি করেন শামিম মিয়া। যৌতুক দিতে অস্বীকার করলে ফের মারপিট চালায় শামিম ও তার পরিবার। নির্যাতন সহ্য করতে না পেরে অর্থি জান্নাত বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১২ জুন বুধবার শামীমের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই দিন শামিমকে গ্রেপ্তার করে আদালতে পাঠান।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান এ প্রতিবেদককে বলেন, প্রাথমিক তদন্তে স্ত্রীকে নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ জুন) বিকালে শামিমকে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী

স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী কারাগারে

আপডেট সময় ০৭:৫৬:১২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪