ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

কুলিয়ায় মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

মুত্তাছিম বিল্লাহ
নিজস্ব প্রতিবেদক, মেলান্দহ, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় মোছা. নুপুর আক্তার (১৭) নামে এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১২ মে সকাল ৮টার দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের তারাকান্দী পশ্চিমপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুপুর আক্তার ওই এলাকার মো. জাবেদ আলীর মেয়ে ও তারাকান্দী আলিম মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১২ মে সকালে নুপুর আক্তার ঘুম থেকে না উঠায় তার বাবা জাবেদ আলী তাকে ডাক দেয়। কোন সাড়া শব্দ না পেয়ে ঘরে ঢুকে ধর্নার সাথে নুপুর আক্তারকে রশিতে ঝুলে থাকতে দেখে। পরে জাবেদ আলীর ডাক চিৎকারে স্থানীয়রা এসে পুলিশে ফোন করে। খবর পেয়ে মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ জানান, নুপুর নামে এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

কুলিয়ায় মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪