ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ঘোড়াধাপে হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে হিট স্ট্রোকে আবুল কালাম (৫২) ওরফে কালা নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নের জোকা উত্তরপাড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে। ৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, কৃষক আবুল কালাম সকালে তার ফসলি ক্ষেত দেখতে যান। প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যেও ক্ষেতে কাজ করে বাড়িতে গিয়ে অসুস্থতা বোধ করেন। তিনি হাতমুখ ধুয়ে শরীর মুছে প্রথমে পানি পান করেন। এরপর ভাত খাওয়ার সময় স্ট্রোক করে মারা যান।

মৃত কৃষক আবুল কালামের তিন ছেলে এক মেয়ে। বড় ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত।

এ প্রসঙ্গে ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া এ প্রতিবেদককে জানান, কৃষক কালা মিয়া প্রচণ্ড তাপপ্রবাহের কারণেই অসুস্থ হয়ে স্ট্রোক করে মারা গেছেন বলে শুনেছি।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঘোড়াধাপে হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৩:৩৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪