ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে সেবা প্রদানকারীদের সাথে যোগাযোগ বিষয়ক আলোচনা সভা

সভায় বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মো. ছানোয়ার হোসেন।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

সরকারি বিভিন্ন সুযোগ, সুবিধা এবং অধিকার প্রাপ্তিতে নাগরিকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে ২৩ এপ্রিল জামালপুরে অনুষ্ঠিত হয় সেবা প্রদানকারীদের সাথে সেবা গ্রহীতাদের যোগাযোগ স্থাপন বিষয়ক আলেচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মো. ছানোয়ার হোসেন।

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মাজেদুর রহমান, প্যানেল মেয়র ফজলুল হক, কাউন্সিলর শাহিনুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাইদা আক্তার, জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন, সিডিও সাব্বির হোসেন প্রমুখ। সভায় অর্ধশতাধিক বিভিন্ন শ্রেণি, পেশা এবং নগর উন্নয়ন কমিটির সদস্যরা অংশ নেন।

সভায় সেবা গ্রহীতারা তাদের এলাকায় বিশুদ্ধ পানির সংকট, কাচা লেট্রিন ব্যবহার, মানসম্মত শিক্ষা ও ঝরে পড়ার ঝুঁকি, হাসপাতালে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে হয়রানী, এলাকায় শিশুদের টিকা দিতে টাকা দেওয়ার অভিযোগসহ বিদ্যমান নানা সমস্যা তুলে ধরেন। মেয়র, কাউন্সিলরসহ উপস্থিত সরকারি কর্মকর্তারা প্রতিটি সমস্যা নিরসনে সবধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন বলেন, পৌরবাসী সুখ, দুঃখ দেখা এবং প্রতিটি সমস্যা সমাধানে পৌর পরিষদ সবসময় আন্তরিকতার সাথে কাজ করছে। সীমাবদ্ধতার কারণে অনেক কিছু করা সম্ভব হয় না। তিনি যে কোন মূল্যে নাগরিকদের স্বাভাবিক ও শান্তিপূর্ণ বসবাসে সবধরসের পদক্ষেপ নিতে অঙ্গীকার ব্যক্ত করেন।

ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে একই দিনে জামালপুর পৌরসভা এবং সদর উপজেলার শরিফপুর ও লক্ষ্মীরচরে এ ধরনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে সেবা প্রদানকারীদের সাথে যোগাযোগ বিষয়ক আলোচনা সভা

আপডেট সময় ০৬:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪