ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মেলান্দহে ইজিবাইক চাপায় ছয় বছরের এক শিশুর মৃত্যু

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় ইজিবাইক চাপায় আয়াত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৬ এপ্রিল দুপুর ১২টার দিকে উপজেলার মালঞ্চ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়াত মালঞ্চ দক্ষিণ পাড়ার মো. আমির হামজার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে আমির হামজা ও তার পরিবারের লোকজন আয়াতের চাচার বিয়ের পাত্রী দেখতে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় মালঞ্চ বাজার মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শিশু আয়াতের ওপর পড়ে। এতে আয়াত মাথায় প্রচণ্ড আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা শিশু আয়াতকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশু আয়াতের মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বাংলারচিঠিডটকমকে জানান, দুর্ঘটনায় এক শিশু মারা গেছে। এখনও কোন অভিযোগ পাইনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহে ইজিবাইক চাপায় ছয় বছরের এক শিশুর মৃত্যু

আপডেট সময় ০৪:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪