ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জামালপুর রেলস্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবন্ধী এক ভিক্ষুকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত নাজমুল হোদার মরদেহ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর রেলস্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হোদা (২৮) নামের শারীরিক প্রতিবন্ধী এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। ২৭ মার্চ সকালে রেলস্টেশনের টিকিট কাউন্টারের পাশের দোকানের পেছনে এ ঘটনা ঘটে। প্রথমে অজ্ঞাত পরিচয়ের হলেও পরে পিবিআই তথ্যপ্রযুক্তির সাহায্যে মৃত নাজমুলের পরিচয় শনাক্ত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাম পা কাটা প্রতিবন্ধী এক ভিক্ষুক ২৭ মার্চ সকাল ১০টার দিকে রেলস্টেশনের টিকিট কাউন্টারের পাশের হবিবর রহমানের মনোহারি দোকানের পেছনে প্রস্রাব করতে যান। ওই দোকানে হেলান দেওয়ার সময় ওই দোকানের বৈদ্যুতের মিটারের ছেঁড়া সচল তারের স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। রেলওয়ে থানা পুলিশ অজ্ঞাত পরিচয়ের ওই ভিক্ষুকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে জামালপুর পিবিআইয়ের উপ-পরিদর্শক মেসবাউল ইসলামের নেতৃত্বে একটি টিম ওই ভিক্ষুকের মরদেহের আঙ্গুলের ছাপ সংগ্রহ করেন।

পরে তারা তথ্যপ্রযুক্তির মাধ্যমে ওই ভিক্ষুকের এনআইডি কার্ড থেকে তারা পরিচয় শনাক্ত করেন। মৃত ব্যক্তির নাম মো. নাজমুল হোদা। তিনি ময়মনসিংহ সদর উপজেলার ঢোলাদিয়া গ্রামের মো. সুরুজ আলী ও নাজমা বেগমের ছেলে। পরিচয় শনাক্ত হওয়ার পর রেলওয়ে থানা থেকে তার বাড়িতে খবর পৌঁছানো হয়েছে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, প্রতিবন্ধী ভিক্ষুক নাজমুল হোদা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। পিবিআই তার পরিচয় শনাক্ত করেছে। তার পরিবারের স্বজনদের কাছে খবর পৌঁছানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জামালপুর রেলস্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবন্ধী এক ভিক্ষুকের মৃত্যু

আপডেট সময় ০৮:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪