ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

জামালপুরে বিশ্ব পানি দিবস পালিত

বিশ্ব পানি দিবসে জামালপুরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘শান্তির জন্য পানি’ এ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরে ২২ মার্চ পালিত হয়েছে বিশ্ব পানি দিবস। দিবসটির তাৎপর্য ও গুরুত্ব জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক শীতেষ চন্দ্র সরকার।

সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক পদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর পৌরসভার কাউন্সিলর শাহীনুর ইসলাম, এমদাদুল হক জীবন, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জামালপুর আয়োজিত শোভাযাত্রায় সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ শতাধিক লোক অংশ নেন।

বক্তারা বলেন, ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস করে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। পানি দূষণ বন্ধে প্রচলিত আইনের ব্যবহারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। নদী, খাল, বিলসহ মুক্ত জলাশয় ভরাট না করে পানির স্বাভাবিক গতি প্রবাহ এবং মৎস্য আহরণ ও জলজীবদের নিরাপদ রাখতে হবে। বোতলজাত পানি ব্যবহারেও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। প্লাস্টিক ও পলিথিন জাতীয় পাত্রে একাধিকবার পানি ব্যবহারে মানবদেহে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। তাই এ ব্যাপারে গণজাগরণ সৃষ্টি করা সকল মহলের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে বিশ্ব পানি দিবস পালিত

আপডেট সময় ০২:৫২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪