ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মেলান্দহে হেরোইন ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

পুলিশের অভিযানে আটক মাদক কারবারি। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে ২ গ্রাম হেরোইন ও ৭৬ হাজার টাকাসহ শফিকুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ১৩ মার্চ ভোর ৪টার দিকে উপজেলার গোবিন্দপুর নাংলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শফিকুল গোবিন্দপুর নাংলা এলাকার আব্দুল লতিফের ছেলে। তাঁর বিরুদ্ধে মেলান্দহ থানায় আরও ৬টি মাদক মামলা রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানা পুলিশ খবর পায় উপজেলার গোবিন্দপুর নাংলা এলাকায় মাদক ক্রয়-বিক্রয় চলছে। পরে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদের নির্দেশনায় উপ-পরিদর্শক ফয়জুর রহমানের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল গোবিন্দপুর নাংলা এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারের সাথে যুক্ত শফিকুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে ২ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রয়ের ৭৬ হাজার ২৪০ টাকাসহ হাতেনাতে আটক করে। পরে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। এসময় পুলিশের এএসআই আলী হোসেন, অরুন কুমার দাস, দিলিপ কুমার চন্দ্র সরকার, পুলিশ সদস্য জাহাঙ্গীর ও আব্দুল্লাহ আল মামুন সাথে ছিলেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ জানান, হেরোইন ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহে হেরোইন ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৯:১৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪