ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ চলছে

ভোটকেন্দ্রে ভোটারদের সারি। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

৯ মার্চ জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে এবারই প্রথম ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে ইভিএমের ত্রুটির কারণে সবগুলো কেন্দ্রে নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর ভোট গ্রহণ শুরু হয়।

বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা কেন্দ্রে ইভিএমের ত্রুটির কারণে দেড় ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকার পর ভোট গ্রহণ শুরু হয়। এতে করে ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ইভিএমে ত্রুটির কারণে ক্ষোভ প্রকাশ করেন মেয়র প্রার্থীরাও।

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের মোট ১২টি কেন্দ্রে মোট ৩৫ হাজার ৫১৮ জন ভোটার ভোট প্রদান করবেন। বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ চলছে

আপডেট সময় ০১:৪৮:২১ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪