ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মেলান্দহে গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার গাঁজা ব্যবসায়ী আব্দুল খালেক। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে ১৫০ গ্রাম গাঁজাসহ আব্দুল খালেক (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৯ জানুয়ারি রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল খালেক ওই এলাকার জয়নাল মিয়ার ছেলে।

জানা গেছে, ২৯ জানুয়ারি রাতে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বেচাকেনা চলছে। পরে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদের নির্দেশনায় মাহমুদপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্ব একটি চৌকস অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী আব্দুল খালেককে ১৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের এএসআই হেলাল উদ্দিন, সদস্য নাহিদ পারভেজ ও ছানা উল্লাহ সঙ্গে ছিলেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না ও সব মাদক ব্যবসায়ীকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহে গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৭:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪