ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দেওয়ানগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুভ উদ্বোধন করা হয়েছে।

২৯ জানুয়ারি সকালে উপজেলা পরিষদ মাঠে ১০টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের স্টল নিয়ে দিনব্যাপী বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি এবং শিশু-কিশোরদের মধ্যে প্রযুক্তি উদ্ভাবনী মনোভাব বিকাশের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক খোরশেদ আলম চৌধুরী, সাংবাদিক খাদেমুল ইসলাম।

আলোচনা সভা শেষে দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

আপডেট সময় ০৬:৩৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪