ঢাকা ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

শেরপুর জেলা আ’লীগের সভাপতিকে হারিয়ে এমপি হলেন সম্পাদক

আতিউর রহমান আতিক  ও ছানোয়ার হোসেন ছানু

আতিউর রহমান আতিক  ও ছানোয়ার হোসেন ছানু

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের টানা পাঁচবারের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের হুইপ নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এবার ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর কাছে পরাজিত হয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কর্তৃক ৭ জানুয়ারি রাতে প্রকাশিত ফলাফলে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হয়ে ছানোয়ার হোসেন ছানু ভোট পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৭৫ ভোট। আর নৌকা প্রতীকের আতিউর রহমান আতিক পান ৯৩ হাজার ৩৭ ভোট। ভোটের ব্যবধান হয়েছে ৪৩ হাজার ১০৩।

এবার স্বতন্ত্র প্রার্থীর কাছেই ধরাশায়ী হলেন টানা পাঁচবারের এমপি হুইপ আতিক।

সূত্র জানায়, আতিউর রহমান আতিক টানা পাঁচবার এমপি হওয়ার আগে একবার সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। অপরদিকে ছানোয়ার হোসেন ছানু ইতোপূর্বে একবার সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি গেল বছর জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদ পান। ছানু এবার নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শেরপুর জেলা আ’লীগের সভাপতিকে হারিয়ে এমপি হলেন সম্পাদক

আপডেট সময় ০১:২৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪