ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

কোলে উঠে ভোট দিলেন বৃদ্ধ সামছুল হক

আনসার সদস্যরা কোলে তুলে বৃদ্ধ সামছুল হককে ভোট কেন্দ্রে নিয়ে যান। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ৭ জানুয়ারি সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১০টার দিকে জামালপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পৌরসভার বজরাপুর হাজীপাড়ায় বৃদ্ধ সামছুল হক (৬০) আনসার সদস্যদের সহায়তায় তাদের কোলে উঠে ভোট কেন্দ্রে গিয়ে তার ভোট প্রয়োগ করেন। ভোট শেষে তাদেরই সহায়তায় বের হয়ে যান।

জানা যায়, বৃদ্ধ সামছুল হক প্রতিবছরই ভোট কেন্দ্রে এসে তার ভোট প্রয়োগ করেন। প্রতিবারের ন্যায় এবারও তিনি ভোট কেন্দ্রে এসে ভোট দেন।

বৃদ্ধের পরিবার জানান, সামছুল হক দীর্ঘদিন ধরে পায়ের সমস্যাজনিত কারণে চলাফেরা করতে পারেন না। তবুও ভোট দেওয়া তার নেশা।
পরিবারের অভিযোগ তিনি বর্তমানে বিভিন্ন সমস্যায় ভুগলেও সরকারি কোন সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তারা এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।

উল্লেখ্য, জামালপুর-৫ (সদর) আসনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ৪২ হাজার ৪৮০। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৪ হাজার ৫৭৫, নারী ভোটার ২ লাখ ৭৭ হাজার ৮৯৮ ও তৃতীয় লীঙ্গের ভোটার ৭ জন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কোলে উঠে ভোট দিলেন বৃদ্ধ সামছুল হক

আপডেট সময় ০৭:৪০:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪