ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ : ১১৪ রানে ম্যাচ জিতেছে গুলনাজ ক্লাব

ম্যাচসেরার ক্রেস্ট গ্রহণ করেন গুলনাজ ক্লাবের অনুপ। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ২৭ ডিসেম্বর থেকে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরু হয়েছে। এদিন দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে আরকে কিংকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে গুলনাজ ক্লাব।

টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গুলনাজ ক্লাবের অধিনায়ক এ আলী। তারা ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৭৫ রান। (অনুপ ৫৩, সাজ্জাদ ৩৮, সবুজ ২২, মিরাজ ১৬, রাশেদুল ১৩, এ আলী ১১, মারুফ ২/১৪, রকি ২/৩১, রিমন ১/২৫, ফাহিম ১/১৫)।

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে আরকে কিং ক্লাবের অধিনায়ক রকিরা। তারা ১৫.৪ ওভারের মাথায় সব উইকেটের বিনিময়ে মাত্র ৬১ রান করেছে। ফলে ১১৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতেছে প্রতিপক্ষ গুলনাজ ক্লাব। (নাজমুল ১৬, ফাহিম ১৪; অভি ৩/১৪, সজিব ২/৬, রাশেদুল ২/৪, হাসিব ১/১২, রহমতুল্লাহ ১/৬)।

ম্যাচসেরা হয়েছে বিজয়ী দলের অনুপ। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. সজিব ও আব্দুর রহমান আনন্দ।

অনুপের হাতে ম্যাচসেরার ক্রেস্ট তুলে দেন গুলনাজ ক্লাবের প্রশিক্ষক আহমেদ আলী। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. সজিব ও আব্দুর রহমান আনন্দ।

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। সারাদেশ থেকে ২৪টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট আয়োজন করেছেন মরহুম মোশাররফ হোসাইনের ছেলে ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ ইবনে মোশাররফ মুলার।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ : ১১৪ রানে ম্যাচ জিতেছে গুলনাজ ক্লাব

আপডেট সময় ০৯:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩