ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ : সোনারগাঁওকে ৪ রানে হারিয়েছে বুড়িগঙ্গা

ম্যাচসেরার ক্রেস্ট গ্রহণ করেন বুড়িগঙ্গা ক্রিকেট একাডেমি দলের লিখন।ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত ৩৮ নম্বর ম্যাচটি ৪ রানে জিতেছে বুড়িগঙ্গা ক্রিকেট একাডেমি। প্রতিপক্ষ ছিলো ফায়ার অব সোনারগাঁও।

টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বুড়িগঙ্গা ক্রিকেট একাডেমির অধিনায়ক সবুজ। তারা ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১১৯ রান। (সাদ্দাম ৩৫, রুবেল ২৪, লিখন ১৬, হাসান ১২; আহাদ ২/২৭, রাফি ২/১৩, রিজোয়ান ১/১৪, মিঠুন ১/৮)।

দ্বিতীয় ইনিংসে ১২০ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক শিহাবের ফায়ার অব সোনারগাঁও দল। তারা ২০ ওভার টিকে থেকেও জয়ের লক্ষ্য ছুঁতে পারেনি। ৭ উইকেটের বিনিময়ে ১১৫ রান করে মাঠ ছাড়ে তারা। বুড়িগঙ্গা ক্রিকেট একাডেমি ৪ রানে ম্যাচ জিতে যায়। (তরিকুল ২৯, পাপ্পু ২৮, আহাদ ২১, রাফি ১১, রিজোয়ান ১১; লিখন ৪/১৪, নিহাল ১/১৩, শরিফ ১/২২, তানজিম ১/১৭ )।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের লিখন। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. সজিব ও আব্দুর রহমান আনন্দ।

লিখনের হাতে ম্যাচসেরার ক্রেস্ট তুলে দেন টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির সদস্য মিজানুর রহমান বাবু ও বুড়িগঙ্গা ক্রিকেট একাডেমির মালিক মো. সবুজ হোসেন।

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। সারাদেশ থেকে ২৪টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট আয়োজন করেছেন মরহুম মোশাররফ হোসাইনের ছেলে ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ ইবনে মোশাররফ মুলার।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ : সোনারগাঁওকে ৪ রানে হারিয়েছে বুড়িগঙ্গা

আপডেট সময় ১২:১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩